মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুই বাসে অগ্নিসংযোগ
রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অজ্ঞাত ব্যক্তিরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কারা, কোন উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে—এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সোমবার ভোরে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, “ভোর ৫টা ৪০ মিনিটে দুটি স্থানে ভিক্টরের বাসে আগুনের খবর পাই। দ্রুত দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। বাসে কীভাবে আগুন লাগল, এ বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।






আপনার মতামত লিখুন