ডিএসইতে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৯ নভেম্বর) লেনদেনে বড় ধরণের দরপতন দেখা গেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২৯টির শেয়ারদর কমেছে, মাত্র কয়েকটি কোম্পানি লাভ ধরে রাখতে সক্ষম হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯ পয়সা বা ১০ দশমিক ৫৮ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, যার শেয়ারমূল্য ৮ পয়সা বা ১০ দশমিক ১২ শতাংশ হ্রাস পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ টাকা ৩ পয়সা বা ১০ দশমিক ১২ শতাংশ।
এছাড়া দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, আইএলএফএসএল, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অলিম্পিক অ্যাসোসিয়েটস, প্রিমিয়ার লিজার এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থাহীনতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে শেয়ারমূল্যে চাপ সৃষ্টি হয়েছে।






আপনার মতামত লিখুন