ইসলামী ব্যাংক কেলেঙ্কারি: ৬৭ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের
ইসলামী ব্যাংক
অবৈধ প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে বিপুল অঙ্কের ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় ৬৭ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (৯ নভেম্বর) রাজধানীর দুদক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।
দুদকের তদন্তে উঠে এসেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার বেশি অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এতে ব্যাংকের কিছু কর্মকর্তা ও প্রভাবশালী ব্যবসায়ী চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানা গেছে।
দুদক সূত্র জানিয়েছে, শিগগিরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হবে।






আপনার মতামত লিখুন