রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন নিয়ন্ত্রণে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ এলাকায় পরিত্যক্ত কাঠের স্তূপে লাগা আগুন দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কাছাকাছি অবস্থিত স্টেশন থেকে মাত্র এক মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়।
পরবর্তীতে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী ও ঈশ্বরদী ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায়, দুপুর ১টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও প্রকল্প কর্তৃপক্ষ।






আপনার মতামত লিখুন