লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে সবচেয়ে এগিয়ে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটি সর্বোচ্চ ৩৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে উঠে আসে।
লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, যার মোট লেনদেনের পরিমাণ ২৬ কোটি ৭৪ লাখ টাকা। আর তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, যার শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকার।
এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো —
এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএসসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
বাজার বিশ্লেষকরা বলছেন, ওরিয়ন গ্রুপের ওষুধ খাতের প্রবৃদ্ধি ও সম্প্রসারণ পরিকল্পনা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে, যার প্রভাব লেনদেনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।






আপনার মতামত লিখুন