তিন দলের প্রতীক বরাদ্দ: শাপলা কলি, হ্যান্ডশেক ও কাঁচি পেল যারা
নির্বাচন কমিশনের (ইসি) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদ্য নিবন্ধনপ্রাপ্ত তিনটি রাজনৈতিক দলকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ আম জনগণ পার্টি পেয়েছে ‘হ্যান্ডশেক’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) পেয়েছে ‘কাঁচি’ এবং জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক।
ইসি জানায়, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সংক্রান্ত বিষয়ে যদি কারও আপত্তি থাকে, তবে প্রয়োজনীয় দলিলসহ কারণ উল্লেখ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের সচিবের কাছে লিখিতভাবে জানাতে হবে।
এর আগে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তিনটি নতুন দলের নিবন্ধনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।






আপনার মতামত লিখুন