৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস
দেশের উত্তর-মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তা অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা সামান্য কমতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা ও সিলেটের অনেক অংশ এবং বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেটের কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
শনিবার (১ নভেম্বর) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে, পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমবে।






আপনার মতামত লিখুন