অসহায় মানুষের মাঝে জাবিপ্রবি ছাত্রদলের খাবার বিতরণ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ছাত্রদলের নেতারা মানবিক উদ্যোগে রেলওয়ে স্টেশনের পথবাসীদের পাশে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখায়রুল ইফতি নিজ উদ্যোগে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থানরত অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
এই মানবিক কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল-মাসুদ, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোর্শেদউর রহমান, আনিস আকন্দ, ফয়সাল আহমেদ এবং আহ্বায়ক সদস্য মো. আমান উল্লাহ, মো. রিয়াদ হাসান, মাহবুবুর রহমান তামিম, জোবাইদ হোসেনসহ কর্মী রকিবুল ইসলাম।
ইফতেখায়রুল ইফতি বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই ছাত্র রাজনীতির প্রকৃত উদ্দেশ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে—মানবতার সেবা ও দায়িত্ববোধের মাধ্যমেই একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ছাত্রদলের প্রতিটি কর্মী সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অঙ্গীকারবদ্ধ।”
জিহাদজাবির/চিঅমা






আপনার মতামত লিখুন