ঢাকায় এলে জাকির নায়েককে গ্রেপ্তার করতে বাংলাদেশের কাছে আবদার ভারতের
বিশ্ববিখ্যাত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকা সফরে আসতে পারেন। দুই দিনের এ সফরে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানের আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রোপাইটার আলী রাজ জানিয়েছেন, “প্রাথমিকভাবে ২৮ বা ২৯ নভেম্বর ঢাকায় প্রথম প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। পরে ঢাকার বাইরেও আরেকটি আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
তবে এই সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল (৩০ অক্টোবর) ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নেবে এবং তাকে ভারতের হাতে তুলে দেবে।”
উল্লেখ্য, ২০১৬ সালে ভারতীয় সরকারের অভিযোগের পর জাকির নায়েক দেশ ছাড়েন এবং মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ওই বছরই তার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে ঢাকায় হলি আর্টিজান হামলার পর বাংলাদেশ সরকারও তার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
অন্যদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, “গ্রেপ্তার অভিযানের বিস্তারিত তথ্য বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।”






আপনার মতামত লিখুন