ধর্ম নিয়ে ব্যবসা করে না বিএনপি: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা আশ্বাস বা ধর্মীয় আবেগে প্রভাবিত করে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না। বিএনপি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না, বরং দেশের প্রকৃত উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিশ্বাসী।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর পশ্চিম মালিবাগে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন রমনা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য শামীম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
মির্জা আব্বাস বলেন, “যারা দেশের ব্যাংক, বিমা ও অর্থনৈতিক খাত ধ্বংস করেছে, তারা এখন বিদেশে পালিয়ে গেছে। কিন্তু তাদের প্রভাব পুরোপুরি শেষ হয়নি। তারা দেশের অর্থনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “যারা নির্বাচনে হারের আশঙ্কায় ভুগছে, তারাই এখন ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আঁতাত করছে। বিএনপির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র, জনগণই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জয়ী হবে।”






আপনার মতামত লিখুন