খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জনগণের অধিকার আইনিভাবে বুঝে পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপিঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ
জনগণের অধিকার আইনিভাবে বুঝে পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপিঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশে বর্তমান রাজনৈতিক দলগুলোর বাহাত্তরের আওয়ামী লীগের যে সংবিধান রয়েছে, সেটার প্রতি পিরিত জেগে উঠেছে। যদি এত ভালোবাসা থাকে, তাহলে মুজিবকে আপনারা কেন জাতির পিতা মেনে নিচ্ছেন না? আপনাদের জাতির পিতা মুজিব হতে পারে, আমাদের জাতির পিতা মুজিব নয়। বাংলাদেশে গণঅভ্যুত্থানের সৈনিকেরা এখনো জেগে আছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলার সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমাদের গণঅভ্যুত্থানের পরে এনসিপি খুব ক্রান্তিকাল একটি মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ, আমরা যখন সংস্কারের কথা বলেছি, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছি, তখন আমরা দেখতে পেয়েছি বিভিন্ন এস্টাবলিশমেন্টের যে অংশ রয়েছে, সেখান থেকে তীব্র প্রতিবাদ। তবে আমরা যে সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে সংস্কার কমিশনে আমাদের মতামতগুলো রেখেছিলাম, সেখানে আমাদের দলের সদস্য সচিব সশরীরে উপস্থিত ছিলেন। জুলাই সনদের ক্ষেত্রে স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ বর্তমানে জলঘোলা করার চেষ্টা চালাচ্ছেন। আমরা তাদের উদ্দেশে বলব, বাংলাদেশের সংস্কার কার্যক্রমগুলো চলছে, সেগুলো এনসিপির একার ভাবনা নয়। আপনারা যদি ঢাকা শহরের অলিগলিতে ঘোরাফেরা করেন, বাংলাদেশের লাখ কোটি মানুষ তা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন তা জানান দিয়ে গেছে। ফলে এটা কোনো একক দল, ব্যক্তিগোষ্ঠী, পরিবার বা ধর্মতান্ত্রিক কারো কোনো একার দাবি নয়। এটি বাংলাদেশের জনগণের দাবি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, আগামীতে বাংলাদেশের মানুষ সেই দলকেই ভোট দেবে, যারা সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে, আইনি সনদের ক্ষেত্রে, একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নেবে। যদি সেই ক্ষেত্রে তারা কোনো… করে তাদের ফলাফল আগামীতে ইলেকশনে যে ভোট ব্যাংক রয়েছে, সেখানেই তারা তাদের শাস্তি বলি আর পুরস্কার বলি দুটো ক্ষেত্রে জনগণ তাদেরকে সমাধান দেবে। সনদে সাইন আমরা তখনই করব, জনগণের অধিকার যখন আমরা আইনিভাবে বুঝে পাব। কারণ নব্বইয়ে জনগণকে কলা দেখানো হয়েছে। চব্বিশে তাদেরকে কলা দেখানো যাবে না।

জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মুক্ত একটি সংসদ চাই জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, এটার জন্যই এই ভোট ব্যাংকে এনসিপি কাজ করে যাবে। আগামীতে যারাই সংসদে সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করবে, এনসিপি এখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে। আর আগামীর এই ভোট ব্যাংক একটি নীরব বিপ্লব হবে। ভোট ব্যাংকের মধ্য দিয়ে আমরা আগামী সপ্তাহের মধ্যেই আমাদের প্রার্থিতা কার্যক্রম শুরু করে দেব। তবে এক সপ্তাহের মধ্যেই ঐকমত্য কমিশন থেকে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি যারা রয়েছেন, আমরা তাদেরকে আবেদন জানাবো– জুলাই সনদের আইনি প্রক্রিয়ার একটি রোডম্যাপ দিন। আমরা একটি রোডম্যাপ দিয়েছি। আমরা বলেছি, এটা কোনো প্রজ্ঞাপন হতে পারবে না। কোনো অধ্যাদেশ হতে পারবে না। এটা অবশ্যই বাংলাদেশে জুলাই সনদের আদেশ হতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান রাজনৈতিক দলগুলো এবং এস্টাবলিশমেন্টের অংশের কারণে আমাদের খুনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের চুপ্পু এখনো আমাদের ট্যাক্সের টাকায় বঙ্গভবনে ঘুমাচ্ছে। আমরা চুপ্পুকে দিয়ে বাংলাদেশে আর কোনো আদেশের ক্ষেত্রে সাইন চাই না। এই আদেশে অবশ্যই অবশ্যই ইউনূসের সাইন আমরা চাই। ড. ইউনূস, জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে। জনগণ আপনাকে সম্মান দিয়েছে। আপনি জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে জনগণের জুলাই সনদের আইনি ভিত্তিতে সাইন দিয়ে জনগণের ন্যায্য অধিকার, জনগণের প্রাপ্য অধিকার, শহীদদের বিচার এবং আহত আমাদের যারা ভাই রয়েছেন তাদের আকাঙ্ক্ষিত বিচার, বাংলাদেশে হাসিনার বিচার হবে।

তিনি বলেন, গত ৫২ বছরে বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে জিয়া তন্ত্র কায়েম করার প্রচেষ্টা চালিয়েছে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের কথা বলে এখানে মওদুদী তন্ত্র কায়েমের প্রচেষ্টা চালিয়েছে। আমরা আপনাদের বিরোধী নই। আমরা আপনাদের কল্যাণকামী। আমরা চাই, সত্যিকার অর্থে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক। যেই গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণ আপনাদেরকে সম্মানের আসনে আসীন করবে। আপনারা জনগণের কল্যাণে নিজেদের জীবন ব্যয় করবেন। ইতোমধ্যে আমরা দেখেছি, ডাকসু ইলেকশনে শিবির সবাইকে নিয়ে প্যানেল দিয়েছে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের পরে প্রথমেই তারা ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দিয়েছে। আমরা বাংলাদেশে ‘আল্লাহু আকবার’ স্লোগানের বিরোধী নই কিন্তু ছাত্ররা আপনাদেরকে যেই কারণে ভোট দিয়েছে আপনারা এই পর্যন্ত জনগণের সামনে তা হাজির করতে পারেন নাই। বরং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম হিসেবে আপনারা ছাত্রদেরকে দিয়ে ইউনিভার্সিটিগুলোকে অস্থিতিশীল করার জন্য নতুন করে পাঁয়তারা চালাচ্ছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। ছাত্ররা আপনাদেরকে ভোট দিয়েছে। আপনারা সম্মানের আসনে আসীন হয়েছেন। আপনারা গণতন্ত্রের জন্য কাজ করুন। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার জন্য কাজ করুন। আপনারা কোনো দলের নন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি