খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কমিউনিটি ব্যাংক ও সিয়ান গ্লোবালের মধ্যে টেকসই উন্নয়ন অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ
কমিউনিটি ব্যাংক ও সিয়ান গ্লোবালের মধ্যে টেকসই উন্নয়ন অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি ক্লাইমেট অ্যান্ড ইএসজি অ্যাস্যুরেন্স নেটওয়ার্ক (CEAN Global)- এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি গ্রিন ব্যাংকিং, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়নের ক্ষেত্রে নেতৃত্ব আরও সুদৃঢ় করতে যাচ্ছে।

এই চুক্তির ফলে কমিউনিটি ব্যাংক তার কার্যক্রম ও লোন পোর্টফোলিওতে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা, সুশাসন ও জলবায়ু বিষয়ক (ESGC) নীতিমালা সংযুক্ত করবে। উদ্যোগটি ব্যাংকের বৈশ্বিক মানদ-সমূহ: যেমন- TCFD, জাতিসংঘের SDG এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চুক্তির আওতায় সিয়ান গ্লোবাল কমিউনিটি ব্যাংককে- অ্যাস্যুরেন্স, সেকেন্ড-পার্টি ওপিনিয়ন (SPO), এবং ডিজিটাল মেজারমেন্ট, রিপোর্টিং ও ভেরিফিকেশন (MRV) সেবা প্রদান করবে। পাশাপাশি, জলবায়ু ও টেকসই উন্নয়নভিত্তিক কাঠামো প্রণয়ন, কার্বন ফুটপ্রিন্ট মূল্যায়ন, এবং ব্যাংককর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতা করবে।

স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং সিয়ান গ্লোবালের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব সিআরএম হাসি রাণী ব্যাপারী, এবং সিয়ান গ্লোবালের অ্যাস্যুরেন্স সার্ভিসেস এর অ্যাডভাইসর ড. অদিতি শামসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে কিমিয়া সাআদত বলেন, “দায়িত্বশীল ব্যাংকিংয়ের অন্যতম মূল উপাদান হচ্ছে টেকসই উন্নয়ন। সিয়ান গ্লোবালের সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশে, স্থিতিশীল ও কার্বন নিঃসরণ কমিয়ে অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে আমাদের প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।”

সিয়ান গ্লোবাল একটি আন্তর্জাতিক ইএসজিসি অ্যাস্যুরেন্স, সার্টিফিকেশন ও ভেরিফিকেশন সংস্থা, যার কার্যক্রম বাংলাদেশ ও সিঙ্গাপুরে বিস্তৃত। এই অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ব্যাংক টেকসই ও জলবায়ু সহনশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি