ঢাকায় চুল কাটাতে গিয়ে সাবেক ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার
ঢাকায় সেলুনে চুল কাটার সময় কক্সবাজার জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সহসভাপতি ও জেলা যুবলীগ নেতা আব্দুল মোনাফ সিকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মোনাফের বিরুদ্ধে ২৪শে গণঅভ্যুত্থানের সময় ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলার সঙ্গে সম্পর্কিত একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ৬ মে কক্সবাজার শহরে যুবলীগের ২০ থেকে ২৫ জনের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায় মোনাফকে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি আলোচিত হয়। এছাড়া সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণের একটি ভিডিওও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।






আপনার মতামত লিখুন