চাকসু নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, মাস্টারদা সূর্য সেন হলে এগিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল
দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট গণনা চলছে পুরোদমে। একের পর এক হলের ফলাফল প্রকাশিত হচ্ছে, আর এতে দেখা যাচ্ছে নানা প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা।
সর্বশেষ ফলাফল এসেছে মাস্টারদা সূর্য সেন হল থেকে। বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. আল আমীন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী,সহ-সভাপতি (ভিপি) পদে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট,
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১৩০ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাঈদ বিন হাবিব, তিনি পেয়েছেন ১৭৫ ভোট,
অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আবারও এগিয়ে আছে ছাত্রদল। প্রার্থী আয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ১৭০ ভোট,তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬৫ ভোট।
ভোটের এই ঘনঘটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন।






আপনার মতামত লিখুন