ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১৫ অক্টোবর) পুনরায় নিশ্চিত করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
রাজধানীতে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই। উৎসবমুখর পরিবেশে নির্বাচন করানো আমাদের লক্ষ্য এবং এজন্য যা করতে হয়, সাধ্য অনুযায়ী সব কিছু করা হবে। কোনো কম্প্রোমাইজ হবে না।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি জানান, “আপনারা যেভাবে জাতীয় সনদ প্রস্তুত করেছেন, আমাদের দায়িত্ব হলো সেই সনদের ভিত্তিতে সুন্দর ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করা।”






আপনার মতামত লিখুন