কক্সবাজার বিমানবন্দর এখন আন্তর্জাতিক: সরকারী প্রজ্ঞাপন জারি
অবশেষে বহুল প্রতীক্ষিত কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে যুগ্ম সচিব আহমেদ জামিলের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়। বিষয়টি সোমবার (১৩ অক্টোবর) নিশ্চিত হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে— Sub-rule (1)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার The Civil Aviation Rules, 1984-এর Rule 16 অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করল।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
সরকারি এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজার এখন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উপযুক্ত বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেল।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ আরও বাড়বে।






আপনার মতামত লিখুন