ডিএসইতে সপ্তাহের শুরুতেই সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদর প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ অক্টোবর) রাজধানীর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শেয়ারদর বৃদ্ধিতে শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবসের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। এর ফলে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ দিন শেষে দর বৃদ্ধির শীর্ষস্থান দখল করে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, যার শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। আর তৃতীয় অবস্থানে থাকা এস. আলম কোল্ড এর শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ০৭ শতাংশ।
এছাড়া, দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে— গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, বাংলাদেশ ল্যাম্পস, প্রগতি ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, দেশ গার্মেন্টস, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ইতিবাচক আর্থিক ফলাফল এবং স্থিতিশীল প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে, যা শেয়ারদর বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।






আপনার মতামত লিখুন