রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষকদের বড় সমাবেশ
দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক–কর্মচারীরা সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন । যার প্রতিবাদ জানিয়ে রোববার (১২ অক্টোবর) ঢাকায় বড় জমায়েতের কর্মসূচির আহ্বান করছেন তারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
শিক্ষক নেতারা বলছেন, সরকারের প্রজ্ঞাপনে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি মানা না হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন।
আজিজী বলেন, ইতোমধ্যে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসছেন। আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েতে কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণাও আসতে পারে।
এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন ও সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল সংগঠনটি। ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল ১৪ সেপ্টেম্বর সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, বিভাগীয় শহরে সম্মেলন এবং ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি।






আপনার মতামত লিখুন