বগুড়ায় বিষাক্ত মদে আরও দুইজনের মৃত্যু
মৃতের সংখ্যা বেড়ে ৪
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষাক্ত মদপান করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। এ নিয়ে বিষাক্ত মদে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো চারজন।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজার দশমীর দিনে উপজেলার খোট্টাপাড়া এলাকার পাঁচ বন্ধু— মিজানুর রহমান, নাসিমুল ইসলাম, আবদুল মানিক, আল কাফি ও রঞ্জু মিয়া স্থানীয় হিন্দু বন্ধুদের সঙ্গে একসঙ্গে মদপান করেন। কিছুক্ষণের মধ্যেই সবাই অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ৭ অক্টোবর মারা যান মিজানুর রহমান। পরদিন মারা যান নাসিমুল ইসলাম। আজ শুক্রবার দুপুরে মানিক ও কাফি মৃত্যুবরণ করেন, আর গুরুতর অবস্থায় রয়েছেন রঞ্জু মিয়া।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি। কীভাবে মদটি বিষাক্ত হলো এবং এর উৎস কোথায়— তা খতিয়ে দেখা হচ্ছে।”






আপনার মতামত লিখুন