গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মতি জানালেন নেতানিয়াহু
গাজা
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। তিনি জানান, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত পরিকল্পনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
ট্রাম্প বলেন, হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা এগিয়ে আসবেন, এবং তিনি আশাবাদী যে হামাসও এ প্রস্তাবে সাড়া দেবে।
অন্যদিকে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আলজাজিরা।






আপনার মতামত লিখুন