ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের সামান্য উত্থান
ঢাকা স্টক এক্সচেঞ্জে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বেলা ১১টা পর্যন্ত কম দামের তুলনায় সাড়ে তিনগুণ বেশি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এ সময়ে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫৪ কোটি টাকার সিকিউরিটিজে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সকাল ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০০ পয়েন্টে। একই সময়ে ডিএসইএস (শরীয়াহ সূচক) ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ভালো ৩০টি কোম্পানির নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮ পয়েন্টে।






আপনার মতামত লিখুন