একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভুইয়া
বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দ্রুত পুনর্বাসন না করার সিদ্ধান্তের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রবিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের কারণে তাকে হাজারও কটূক্তি সহ্য করতে হয়েছে।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “একজনকে পুনর্বাসন না করায় আমাকে সহস্র গালি দেওয়া হয়েছে। কিন্তু আমি সঠিক ছিলাম। আলোচনার এখানেই সমাপ্তি।” যদিও তিনি পোস্টে সরাসরি সাকিব আল হাসানের নাম উল্লেখ করেননি, ক্রিকেট মহলে এটি পরিষ্কার যে তিনি জাতীয় দলে সাকিবকে দ্রুত ফেরানোর বিরোধিতার কথাই বলেছেন।
এর আগে সাকিবের পক্ষে আইনি সহায়তা বা দ্রুত দলে ফেরার পদক্ষেপ না নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আসিফ মাহমুদ। তবে নতুন পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছেন, সমালোচনার পরও নিজের সিদ্ধান্তকে তিনি যৌক্তিক ও সঠিক বলেই মনে করেন।






আপনার মতামত লিখুন