নর্দান ইসলামী ইন্স্যুরেন্সকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করলো ডিএসই
নর্দান ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি-কে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শর্ত অনুযায়ী, টানা দুই বছর লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি নতুন এই ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।






আপনার মতামত লিখুন