খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ট্রেজারি বন্ডের সুদের হার ১০ শতাংশের নিচে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
ট্রেজারি বন্ডের সুদের হার ১০ শতাংশের নিচে

ট্রেজারি বন্ডের সুদহার বর্তমানে নিম্নমুখী। সরকারের ঋণের চাহিদা কমে যাওয়ার কারণে এই হার নিচের দিকে নামছে। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের নিলামে ১৫ ও ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার কমে ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এর আগের সপ্তাহে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহারও ১০ শতাংশের নিচে নেমে আসে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ব্যাংকের তারল্য বেড়ে যাওয়ার পাশাপাশি সরকারের ঋণ চাহিদা কম থাকার প্রভাবে ট্রেজারি বন্ডের সুদহার কমছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে গত সপ্তাহে অনুষ্ঠিত নিলামে ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার ৯ দশমিক ৬৭ শতাংশে দাঁড়িয়েছে। নিলামে ১৫ বছর মেয়াদি ১ হাজার কোটি টাকার বন্ড বিক্রি করা হয়েছে। এদিন ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হারও কমে ৯ দশমিক ৬৩ শতাংশে নেমেছে। এ সময় ১ হাজার কোটি টাকার ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগেও ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ছিল ১০ দশমিক ২৮ শতাংশ এবং ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ছিল ১০ দশমিক ৩০ শতাংশ। এর আগের সপ্তাহে অনুষ্ঠিত নিলামে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৯ দশমিক ৮৯ শতাংশে নেমে আসে। ওইদিন নিলামে ২ হাজার কোটি টাকার বেশি বন্ড বিক্রি হয়েছিল।

ব্যাংকারদের মতে, দেশের ব্যাংক খাতে বর্তমানে অতিরিক্ত তারল্য রয়েছে। পাশাপাশি ডলারের বাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনছে। অন্যদিকে সরকারের দিক থেকেও ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ঋণ নেয়ার পরিমাণ কমেছে। এর ফলে ট্রেজারি বন্ডের সুদের হার কমেছে। সামনে অন্যান্য ট্রেজারি বিল-বন্ডের সুদের হারও কমতে পারে বলে মনে করছেন তারা।

২০২৪-২৫ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ১৯ হাজার ৩৬৫ কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। এর মধ্যে ব্যাংক থেকে ৭৭ হাজার ১০৬ কোটি টাকা এবং ব্যাংক-বহির্ভূত উৎস থেকে ৪২ হাজার ২৫৯ কোটি টাকা নেয়া হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেট অনুসারে ব্যাংক খাত থেকে সরকারের যে পরিমাণ ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল তার তুলনায় ২২ দশমিক ১০ শতাংশ কম অর্থ নেয়া হয়েছে। এমনকি ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকারের নেয়া অর্থের পরিমাণ কমেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকার ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। এর মধ্যে ব্যাংক খাত থেকে নেয়া হবে ১ লাখ ৪ হাজার কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অর্থবছরের শুরুর দিকে সরকারের ব্যয়ের চাপ কম থাকার কারণে ঋণও কম নিয়ে থাকে সরকার। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক এখনো শেষ হয়নি। অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয়ের পরিমাণ কম থাকে। অন্যদিকে রাজস্ব আয়ের মাধ্যমে সরকারের পরিচালন ব্যয়ের সিংহভাগই মেটানো সম্ভব হয়। ফলে স্বাভাবিকভাবেই এ সময়ে সরকারের ঋণের চাহিদা কম থাকে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি