দে-ছুট এর ৫ম পর্ব বৃক্ষরোপণ অনুষ্ঠিত
দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন ”দে-ছুট” ভ্রমণ সংঘর উদ্যোগে সবুজে হবে সয়লাব – আমাদের প্রিয় বাংলাদেশ শ্লোগানে বৃক্ষরোপণ অভিযান ২০২৫ এর ৫ম পর্ব ২৬সেপ্টেম্বর শুক্রবার ধামরাই উপজেলাধীন চৌঠাইল গ্রামে অবস্থিত হযরত খাদিজা রাঃ দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে নারকেল, আম,পেয়ারা সহ বিভিন্ন ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে এবছরের জন্য অভিযান সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ শাহ পরাণ সহ দে-ছুট ভ্রমণ সংঘর চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম,বেস্ট অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দিন, স্টার মেম্বার মুহাম্মদ হানিফ সহ স্থানীয় মুরুব্বি মুহাম্মদ শাহাদাত।
২০২৫ সালের অভিযান সমাপ্তি ঘোষাণা বক্তব্যে মুহাম্মদ জাভেদ হাকিম বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গঠিত মেসেঞ্জার গ্রুপের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সঙ্গে তিনি মুহতামিম সাহেবকে তাদের দোয়ায়, দে-ছুট ভ্রমণ সংগঠনকে স্মরণ রাখার জন্য বিনীত অনুরোধ জানান। তিনি ভবিষ্যতেও সংগঠনের যেকোনো সামাজিক, মানবিক কর্মকান্ডে সবাইকে নেক নিয়তে এগিয়ে আসার আহবান জানান। অতঃপর মুহাম্মদ জাভেদ হাকিম বৃক্ষরোপণ বাস্তবায়নে অনিচ্ছাকৃত যেকোনো ভুলের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা, বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণকারীদের দৃষ্টিতে কোন প্রকার ভুলভ্রান্তি ধরা পড়ে থাকলে, তা জানানোর অনুরোধ ব্যক্ত করে তার বক্তব্য শেষ করেন।






আপনার মতামত লিখুন