সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের গভীর শোক
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদে ৮২ বছর বয়সে শেখ আবদুল আজিজ ইন্তেকাল করেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় ড. ইউনূস বলেন, মুসলিম উম্মাহ একজন বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তার দিকনির্দেশককে হারাল। ইসলামের সেবায় তার দীর্ঘ অবদান চিরস্মরণীয় থাকবে এবং বিশ্ব মুসলিম তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।
শেখ আবদুল আজিজ আল-শেখ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা জেনারেল প্রেসিডেন্সির পাশাপাশি মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধানের দায়িত্ব পালন করেছেন। তার পাণ্ডিত্য ও নেতৃত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল।






আপনার মতামত লিখুন