ডিএসইতে সূচক কমলেও বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ সেপ্টেম্বর) লেনদেন শুরু হয়েছে সূচকের পতনের মধ্য দিয়ে। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেন শুরুর প্রথম ঘণ্টা (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৬ পয়েন্টে। একই সময়ে শরিয়াহ সূচক ডিএসইএস ৪ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ১৭৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭ দশমিক ১৬ পয়েন্ট কমে নেমে এসেছে ২ হাজার ৯৯ পয়েন্টে।
এই সময়ের মধ্যে মোট ১৮০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৮টির শেয়ারদর।






আপনার মতামত লিখুন