বিসিবির নির্বাচকের দায়িত্বে সাবেক অধিনায়ক সালমা খাতুন
বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হলো সালমা খাতুনের হাত ধরে। জাতীয় দলের সাবেক অধিনায়ককে নির্বাচকের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, নারী ক্রিকেটের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
সালমা খাতুন বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম সেরা তারকা। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি এবং অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার মাঠের বাইরে থেকে নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিতে কাজ করবেন তিনি।






আপনার মতামত লিখুন