১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তি দাবিতে শাহবাগে মহসমাবেশ
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীরা রবিবার (১৪ সেপ্টেম্বর) শাহবাগের ৩৬ জুলাই চত্বরে মহসমাবেশ করেছেন।
সমাবেশে উপস্থিত প্রার্থীরা দাবি করেন, ৩১ ডিসেম্বর, ২০২৫ সালের মধ্যে শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। তারা নীতিমালা পরিবর্তনের আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে মোট ১৬,২১৩ জনকে নিয়োগ দেওয়ার পুনর্বার নিশ্চয়তার আহ্বান জানিয়েছেন।
প্রার্থীরা আরও বলেন, “দীর্ঘদিনের অপেক্ষা ও প্রাপ্য অধিকার বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।”






আপনার মতামত লিখুন