খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শেরপুরে বিএনপির ১৪৯ কমিটি বিলুপ্ত ঘোষণা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ
শেরপুরে বিএনপির ১৪৯ কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র শেরপুর সদর উপজেলা ও শহর কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভা থেকে সদর উপজেলার ১৪ ইউনিয়ন ও ১২৬ ওয়ার্ড বিএনপি এবং শেরপুর পৌরসভার ৯ ওয়ার্ড বিএনপির মোট ১৪৯টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলা শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারের হলরুমে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ। এ সময় বক্তব্য দেন ড্যাবের কেন্দ্রীয় নেত্রী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের আলোচিত এমপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সদর উপজেলা বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক হযরত আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাইফুল ইসলাম। অপরদিকে, শহর বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু জাফর।

দুটি সভাতেই অর্ধশতাধিক নেতা বক্তব্য দেন। তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী দিনের কমিটিতে চাঁদাবাজ ও দখলদারমুক্ত নেতাকর্মীদের বাদ দিয়ে ত্যাগী ও যোগ্য নেতাদের সমন্বয়ে নতুন নেতৃত্ব গঠন করা হবে।

আলোচনা শেষে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৪ ইউনিয়ন ও ১২৬ ওয়ার্ড বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একইভাবে শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

বক্তারা জোর দিয়ে বলেন, দলের দুর্দিনে যারা ত্যাগ ও নিষ্ঠা দিয়ে কাজ করেছেন, তাদের মূল্যায়ন করে নতুন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি