নির্বাচন কমিশন প্রকাশ করল জাতীয় সংসদের ৩০০ আসনের চূড়ান্ত সীমানা
জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনি এলাকার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১” অনুযায়ী পুনঃনির্ধারিত নির্বাচনি এলাকার প্রাথমিক তালিকা প্রকাশের পর প্রাপ্ত দাবি, আপত্তি, সুপারিশ ও মতামতের ভিত্তিতে প্রকাশ্যে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উপস্থাপিত তথ্য ও যুক্তি বিশ্লেষণ করে কমিশন প্রয়োজনীয় সংশোধন করে চূড়ান্ত তালিকা অনুমোদন করেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুনঃনির্ধারিত আসনগুলোর পূর্ণাঙ্গ তালিকা তফসিল আকারে সংযুক্ত করা হয়েছে এবং এটি বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়েছে।






আপনার মতামত লিখুন