গাজীপুর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজার অংশে হঠাৎ আগুন দেখা দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
দোকানদার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর পৌনে ৬টার দিকে ধোঁয়া ও আগুনের শিখা দ্রুত আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা খবর দিলে প্রথমে ভোগরা মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে; পরে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন জানান, বর্তমানে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।






আপনার মতামত লিখুন