খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইন্ডাস্ট্রির মানুষ জানে তুমি কী বেচে নায়িকা হয়েছঃ অভিনেত্রী শ্বেতাকে সৌমি পাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
ইন্ডাস্ট্রির মানুষ জানে তুমি কী বেচে নায়িকা হয়েছঃ অভিনেত্রী শ্বেতাকে সৌমি পাল

ইন্ডাস্ট্রির মানুষ জানে তুমি এত দিন কী বেচে নায়িকা হয়েছ। যত্ত নাটক! অভিনেত্রী সৌমি পালের এমন কটাক্ষের পর ক্ষেপেছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য’র ভক্তরা। 

এর আগে ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি স্লিভলেস বা স্বল্প দৈর্ঘ্যের পোশাক পড়তে স্বাচ্ছন্দ্য নন। এ কারণে একসময় তাকে বলা হয়েছিল, হয়তো তিনি ইন্ডাস্ট্রিতে কাজ পাবেন না। কিন্তু শ্বেতার স্পষ্ট জবাব ছিল— “আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর নয়।”

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। শ্বেতার নাম না করে ফেসবুকে ধারাবাহিকভাবে কটাক্ষ করতে থাকেন টেলিভিশন অভিনেত্রী সৌমি পাল।

একটি পোস্টে তিনি লেখেন, “চাইলেই সবাই সাই পল্লবী হতে পারে না। তুমি দর্শককে এই সব গল্প বলতে পারো, তবে ইন্ডাস্ট্রির মানুষ জানে তুমি এত দিন কী বেচে নায়িকা হয়েছ। যত্ত নাটক।”

সমালোচনার মুখে শনিবার ফেসবুক লাইভে আসেন সৌমি। সেখানে তিনি বলেন, “আমার লেখায় কারও নাম উল্লেখ করিনি। তবে যদি কেউ মনে করেন আমি কাউকে উদ্দেশ্য করে লিখেছি, সেটা তাদের সমস্যা।”

সৌমি আরও জানান, অভিনয় পেশায় সৌন্দর্য ও শারীরিক গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার ভাষায়, “আমাদের চোখ, মুখ, হাত, পা টেলিভিশনে দেখা যায়। এই সৌন্দর্যের বিনিময়েই আমরা পারিশ্রমিক পাই। তবে শরীর বিক্রি মানে কারও সঙ্গে আপস করা নয়। আমরা আমাদের সৌন্দর্য বিক্রি করে খাই।”

অভিনেত্রীর মতে, চরিত্রের প্রয়োজনে যেকোনও পোশাক পড়া বা ওজন বাড়ানো-কমানো স্বাভাবিক ব্যাপার। সমালোচনার মুখে ক্ষমা চাইবেন কিনা— এমন প্রশ্নে তিনি সাফ জানান, “আমার যদি কোনও বিষয়ে সমস্যা হয়, তবে আমি সেটা নিয়ে বলতেই পারি। এর জন্য আমি ক্ষমা চাইতে বাধ্য নই।”

তবে তার লাইভের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের ঝড়

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি