শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ
সংস্কার ও পিআর ব্যবস্থায় নির্বাচনের দাবি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।
সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের দাবি জানান।
এর আগে ঢাকা মহানগরীসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের হাজারো নেতাকর্মী মিছিলসহকারে সমাবেশস্থলে যোগ দেন।






আপনার মতামত লিখুন