খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নিজেদের সম্মেলন বাতিলের দাবিতে জামালপুরে আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ণ
নিজেদের সম্মেলন বাতিলের দাবিতে জামালপুরে আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি

জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে আগামীকাল বুধবার (২০ আগস্ট) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন দলটির একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের বকুলতলায় মশাল মিছিলের আগে হরতালের ডাক দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী। এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। আসন্ন এই সম্মেলন বাতিলের দাবি জানিয়ে কয়েকদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ বিএনপির একটি অংশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বকুল তালা থেকে একটি মশাল মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোরে গিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বেশ কয়েকটি পটকা ফোটানো হয়। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

মশাল মিছিলে ‘জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না, মানবো না’, ‘জেলা বিএনপির সম্মেলন বন্ধ করো, করতে হবে’, ‘হরতাল হরতাল’, ‘গাড়ীর চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, সম্মেলন বন্ধের দাবিতে আগামীকাল অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। আজ রাতে সম্মেলন বন্ধের জন্য নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। হরতালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, যারা হরতাল ডেকেছে তারা বিএনপির কেউ না। তারা বিএনপি থেকে বহিষ্কৃত। বিএনপির সম্মেলন নিয়মতান্ত্রিকভাবেই হচ্ছে। এসব আন্দোলন করে বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত করা যাবে না। তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, শুনেছি দয়াময়ী মোড়ে পটকা জাতীয় কিছু ফোটানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি