শেয়ারবাজার আপডেট
দীর্ঘদিন পর লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়াল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ আগস্ট) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪১০ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৪ পয়েন্টে।
আজ লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪ টির, কমেছে ১৬৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭২ টি কোম্পানির বাজারদর।






আপনার মতামত লিখুন