সূচক বেড়েছে, লেনদেন ৭৯৮ কোটি ১৫ লাখ টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ আগস্ট) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫১ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪০১ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭২ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২২ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৫ পয়েন্টে।
আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৫ টির, কমেছে ১৩৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৮ টি কোম্পানির বাজারদর।






আপনার মতামত লিখুন