খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আনসারে হচ্ছে নতুন পাঁচ ব্যাটালিয়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
আনসারে হচ্ছে নতুন পাঁচ ব্যাটালিয়ন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আরও জোর দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগে দেশের পাঁচটি বিভাগে নতুন করে আনসারের পাঁচটি ব্যাটালিয়ন গঠনের পরিকল্পনা করছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নির্বাচনের পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনবল সংকট কাটানো ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন পাঁচটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। চলতি বছরের ২৮ জুলাই মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়। সেখান থেকে পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর প্রস্তাবনার কাজ বাস্তবায়ন শুরু হবে।

কোথায়-কোথায় হচ্ছে ৫ ব্যাটালিয়ন, প্রশিক্ষণ কীভাবে

নতুন পাঁচ ব্যাটালিয়নকে দেশের গুরুত্বপূর্ণ পাঁচটি শহরে দায়িত্ব দেওয়া হবে। প্রথমটিকে রাখা হবে ঢাকার জন্য, দ্বিতীয় ব্যাটালিয়নকে বরিশাল সদরে, তৃতীয়টিকে চট্টগ্রাম, চতুর্থ ব্যাটালিয়নকে রংপুরের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা এবং সর্বশেষ পঞ্চমটিকে দায়িত্ব দেওয়া হবে কক্সবাজারের উখিয়া উপজেলায়। প্রতিটি ব্যাটালিয়নে ৪২৫ জন করে বিভিন্ন পদের কর্মকর্তা ও সিপাহি দায়িত্ব পালন করবেন।

জানা যায়, পাঁচটি ব্যাটালিয়ন গঠন এবং মোট ২ হাজার ১২৫টি স্থায়ী পদ সৃজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এসব পদের মধ্যে পরিচালক, উপপরিচালক এবং সহকারী পরিচালক পদে ২০ জন থাকবেন বিসিএস আনসার ক্যাডারের কর্মকর্তারা।

সাধারণত আনসার সদস্যদের ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, নির্বাচনের আগে এই পাঁচ ব্যাটালিয়নকে মাঠে নামানোর জন্য প্রয়োজনে চার মাসের প্রশিক্ষণ দেওয়া হতে পারে। আবার সরকারি বন্ধের দিনগুলোতে সাধারণত প্রশিক্ষণ দেওয়া হয় না বা পিটি-প্যারেড হয় না। কিন্তু, সরকার চাইলে বিশেষ পরিস্থিতি বিবেচনায় শুক্র, শনি ও সরকারি দিনগুলোতে প্রশিক্ষণ দিয়ে এই গ্যাপটা পূরণ করা হতে পারে। সবকিছুই নির্ভর করছে কত দ্রুত এই পদ সৃজন কার্যক্রম শেষ হয়, সেটার ওপর।

কেন গঠন করা হচ্ছে এই পাঁচ ব্যাটালিয়ন?

দেশে বর্তমানে মোট ৪২ ব্যাটালিয়ন আনসার রয়েছে। এদের মধ্যে ৩৯টি পুরুষ ব্যাটালিয়ন। দুটি নারী আনসার ব্যাটালিয়ন এবং বাকি একটি আনসার গার্ড ব্যাটালিয়ন বা এজিবি।

আনসারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ৩৯তম ব্যাটালিয়ন সৃষ্টির পর ৮ থেকে ৯ বছর অতিবাহিত হলেও নতুন কোনো ব্যাটালিয়ন তৈরি করা হয়নি। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল বিদ্যুৎকেন্দ্র এবং কক্সবাজারের উখিয়াসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রচুর সংখ্যক আনসার সদস্যকে মোতায়েন করতে হয়েছে। ফলে নির্বাচন ঘিরে এসব সদস্যকে এনে আবার নির্বাচনী ডিউটির জন্য মোতায়েন করাও অসম্ভব হয়ে পড়ে।

তারা আরও বলছেন, সমতলে যেসব সদস্য রয়েছে তাদের সংখ্যাও পর্যাপ্ত নয়। ফলে নতুন ব্যাটালিয়ন গঠন জরুরি হয়ে পড়েছে। এ ছাড়া, ভোক্তা অধিদপ্তরের অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসকের কার্যালয়েও ১০ থেকে ১২ জন করে আনসার সদস্য মোতায়েন থাকে। এসব কারণে নির্বাচনের জন্য সৈনিক সংকট তৈরি হয়েছে। সুতরাং জনবল স্বল্পতা এবং জাতীয় নির্বাচন— এই দুই বিষয় সামনে রেখে নতুন এই পাঁচটি ব্যাটালিয়ন গঠন করা হবে।

ব্যাটালিয়ন অনুমোদন হলেও চ্যালেঞ্জ অবকাঠামো

আনসারের ৩৯তম ব্যাটালিয়ন গঠন হয় মানিকগঞ্জে। কিন্তু সেখানে এখন অবধি কোনো অবকাঠামো তৈরি করা সম্ভব হয়নি। মানিকগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ের পাশে আনসারের এই ব্যাটালিয়ন রয়েছে। সেখানে একটি ভবনের কাজ শুরু হয়।

সেখানের বেশিরভাগ সৈনিক বিটিভি ও লালবাগ কেল্লাসহ কয়েকটি জায়গায় মোতায়েন রয়েছে। সুতরাং ব্যাটালিয়ন অনুমোদনের সঙ্গে সঙ্গেই অবকাঠামো বা অন্যান্য সুযোগ-সুবিধা যে নিশ্চিত হচ্ছে তা কিন্তু নয়। সুতরাং নতুন এসব ব্যাটালিয়নের জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা এসব সৈনিকদের থাকার জায়গাও নেই।

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মুহাম্মদ শামসুদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন শুধু রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং এটি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও বড় পরীক্ষা। বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে, সহিংসতা নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্র সুরক্ষা এবং কেন্দ্রীয় স্থাপনাগুলোর পাহারায় আনসার বাহিনীর অবদান গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে ৪২টি ব্যাটালিয়নে প্রায় ১৮ হাজার সদস্য থাকলেও এর বড় অংশ গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রকল্পে ব্যস্ত থাকায় নির্বাচনী সময়ে পর্যাপ্ত জনবল হাতে থাকে না। নতুন পাঁচটি ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত তাই সময়োপযোগী।

তিনি বলেন, এখানে দুটি ঝুঁকি আছে— প্রথমত, দ্রুত নিয়োগ ও প্রশিক্ষণ শেষ করতে গিয়ে যদি মানদণ্ডে ছাড় দেওয়া হয়, তবে মাঠে কার্যকারিতা কমে যাবে। দ্বিতীয়ত, অবকাঠামো ও আধুনিক অস্ত্রের অভাব থাকলে তারা দীর্ঘ সময় দায়িত্ব পালনে সমস্যায় পড়বে। মনে রাখতে হবে, নির্বাচন শুধু একদিনের ঘটনা নয়, আগে ও পরে কয়েক সপ্তাহ আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। তাই এই ব্যাটালিয়নগুলোকে শুধু নির্বাচনের জন্য নয়, দীর্ঘমেয়াদে নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে পরিকল্পনা করা জরুরি।

পর্যাপ্ত প্রশিক্ষণ, আধুনিক অস্ত্র ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

অপরদিকে জাতীয় নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা অপরিহার্য হয়ে পড়ে। যেকোনো ধরনের অস্থিতিশীলতা বা সহিংসতা রোধে পুলিশ, র‍্যাব, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার সদস্যদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি মজবুত করার উদ্দেশ্যে আনসার বাহিনীতে জনবল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি