খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না

সংলাপে অংশ নেওয়া দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠাবে কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দুই দফা সংলাপে ঐকমত্যের ভিত্তিতে ৮২ দফার সমন্বিত খসড়া প্রস্তুত করা হয়েছে। একইসঙ্গে খসড়া বাস্তবায়নে ৯ দফা অঙ্গীকারের বিধান রাখা হয়েছে। জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন না তোলা, অবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বাস্তবায়নের জন্য যথাযথ-কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং বাস্তবায়নের ক্ষেত্রে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি সংবিধান কিংবা আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে রাজনৈতিক দলগুলোকে সনদকে প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করাবে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (১৩ জুলাই) সংলাপে অংশ নেওয়া দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠাবে কমিশন।

ছাত্র-জনতার রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে বিগত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য প্রথম ধাপে ৬টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। পরে সেই ৬ কমিশনের সমন্বয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। সেই কমিশনের প্রধান হিসেবে আছেন ড. ইউনূস। যেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করবে। তার ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে।

সেই লক্ষ্যে গত মার্চ মাসে ৩২টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে প্রথম ধাপে ১৬৬টি প্রস্তাব নিয়ে আলোচনা করে ঐকমত্য কমিশন। সেখানে ৬২টি প্রস্তাবে দলগুলো ঐকমত্য হয়। এরপর দ্বিতীয় ধাপের দলগুলোর সঙ্গে সংলাপে ২০টি বিষয়ে সিদ্ধান্ত দেয় কমিশন। যার মধ্যে ৯টিতে বিএনপি-জামায়াত ও এনসিপির নোট অব ডিসেন্ট আছে।

দলগুলোর ঐকমত্য হওয়া ৮২টি প্রস্তাব নিয়ে গত ২৮ জুলাই দলগুলোর কাছে জুলাই সনদের প্রাথমিক খসড়া দেওয়া হয়। খসড়ার ৩ নম্বর দফায় ছিল পরবর্তী দুই বছরের মধ্যে সনদের সুপারিশগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে দলগুলো। এই প্রস্তাবে বিএনপিসহ তাদের সমমনা কয়েকটি দল সমর্থন করে। কিন্তু এতে আপত্তি জানায় জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ অধিকাংশ দল। তারা জুলাই সনদ বর্তমান সরকারের সময়ে বাস্তবায়ন ও আইনি ভিত্তি দেওয়ার দাবি তোলে, না হলে জুলাই সনদের স্বাক্ষর না করার হুমকি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের রূপরেখা তৈরিতে পুনরায় আলোচনার কথা জানানো হয়।

গত ১০ এবং ১২ আগস্ট সংবিধান ও আইনজ্ঞদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের ৯ দফা অঙ্গীকারনামা প্রস্তুত করে বলেও জানা গেছে কমিশন সূত্রে।

ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ঢাকা পোস্টকে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনি ভিত্তি কীভাবে দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছে। তবে, এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি দেওয়ার অঙ্গীকারগুলো চূড়ান্ত হয়নি বলেও দাবি করেন বদিউল আলম।

বদিউল আলম জানান, আজ কমিশনের পক্ষ থেকে জাতীয় (জুলাই) সনদের পূর্ণাঙ্গ খসড়া কপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।

কমিশন সূত্রে জানা গেছে, সমন্বিত খসড়ায় জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি উল্লেখ করার পাশাপাশি সংস্কার কমিশন গঠনের প্রক্রিয়াসহ দুই ধাপের সংলাপে সিদ্ধান্ত আসা ৮২টি বিষয় থাকবে। যেখানে কোনো-কোনো রাজনৈতিক দল কোনো প্রস্তাবে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে তা উল্লেখ থাকবে। একইসঙ্গে সনদ বাস্তবায়নের ৯ দফার অঙ্গীকারনামা থাকবে। যার ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দল ও জোটগুলো।

অঙ্গীকারনামায় জুলাই সনদের ব্যাখ্যা, প্রয়োগ ও বৈধতা সংক্রান্ত বিষয়গুলোর এখতিয়ার আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকা এবং সনদকে সম্পূর্ণ আইনগতভাবে কার্যকর হিসেবে গণ্য করা, তার বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্বের ক্ষেত্রে আদালতেও প্রশ্ন তোলা যাবে না বলে উল্লেখ রাখা হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তার পাশাপাশি সনদের কোনো শব্দ, বাক্য ও নীতিমালা সংবিধান বা অন্যকোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে সনদকে প্রাধান্য দেওয়ার কথা থাকছে অঙ্গীকারনামায়।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সমন্বিত খসড়ায় অবিলম্বে বাস্তবায়নযোগ্য হিসেবে বিবেচিত সুপারিশগুলো কালক্ষেপণ না করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো আগামী সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়নের যথাযথ ও কার্যকর পদক্ষেপের কথাও উল্লেখ করা আছে।

সনদের অঙ্গীকারনামায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হাজারও মানুষের জীবনদান, অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে জনআকাঙ্ক্ষার জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে।

জনগণের সার্বজনীন অভিপ্রায়ে তৈরি করা সনদের সব বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানের ৯৩ (২) অনুচ্ছেদ বা অন্য কোনো আইন বা রায় থাকা সত্ত্বেও কার্যকর ও প্রাধান্য লাভ করার বিষয়টি নিশ্চিত করতে সম্বলিত অধ্যাদেশ জারি করার ওয়াদার বিষয়টিও রয়েছে।

জানা গেছে, জুলাই সনদে খসড়ায় দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার প্রস্তাব বা সুপারিশগুলো বাস্তবায়নে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, লিখন, পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধনের কথা রয়েছে।

অঙ্গীকারনামায় গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং ২০২৪ গণঅভ্যুত্থানকে সংবিধানে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং গণঅভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে দলগুলোর কাছে ওয়াদা নেওয়া হবে।

কমিশনের একজন সদস্য জানান, জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিতে গত ১০ আগস্ট ৬ জন বিশেষায়িত বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে বিশেষজ্ঞদের লিখিতভাবে তাদের পরামর্শ দিতে অনুরোধ করা হয়। আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের সুপারিশ পাওয়ার পাওয়া যাবে আশা করি।

তিনি আরও বলেন, ওই সুপারিশ এবং জুলাই সদনের খসড়া নিয়ে ওই দিনই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা চিন্তা রয়েছে কমিশনের।

জুলাই সদনের বাস্তবায়ন এবং আইনি ভিত্তির বিধানগুলো নিয়ে তৃতীয় ধাপে কবে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন বৈঠক করবে- জানতে চাইলে, বদিউল আলম মজুমদার বলেন, এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি