খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আজ থেকে বাজারে নতুন নকশার ১০০ টাকার নোট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
আজ থেকে বাজারে নতুন নকশার ১০০ টাকার নোট

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য নিয়ে নতুন সিরিজে মুদ্রণকৃত ১০০ টাকার নোট আজ মঙ্গলবার (১২ আগস্ট) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য ও নতুন ডিজাইনে তৈরি এই নোটে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবনের দৃশ্য এবং শাপলার ছবি যুক্ত করা হয়েছে।

এতে জানানো হয়েছে, দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য নিয়ে নতুন সিরিজে সব মূল্যমানের নোট মুদ্রণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে ১০০০, ৫০ ও ২০ টাকার পর এবার গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকার নতুন নোট প্রচলন করা হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য শাখা থেকে নোটটি ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, নতুন নোটের ডান দিকের কোনায় থাকা ‘১০০’ লেখা রঙ পরিবর্তনশীল—নাড়াচাড়া করলে সোনালি থেকে সবুজে বদলে যাবে। বাম পাশে রয়েছে লাল ও উজ্জ্বল রুপালি রঙের নিরাপত্তা সুতা, যা নাড়ালে লাল থেকে সবুজে রূপ নেবে। নোটটিতে হাতের স্পর্শে অনুভূত হওয়া তিনটি ছোট বৃত্ত রয়েছে। গভর্নরের স্বাক্ষরের ডানপাশে অদৃশ্য ‘১০০’ লেখা আছে, যা শুধু আলোর বিপরীতে ধরলেই দেখা যাবে।

নতুন ১০০ টাকার নোটের সামনের অংশে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে সুন্দরবনের দৃশ্য। নীল রঙের নোটে শাপলার ছবি যুক্ত করা হয়েছে।

এ পর্যন্ত নতুন ডিজাইনের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকার কারেন্সি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীক তুলে ধরা হয়েছে এবং নকল প্রতিরোধে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। তবে পুরোনো নোটও চলমান থাকবে।

এর আগে গত জুনে নতুন নকশার ১০০০, ৫০ ও ২০ টাকার নোট সীমিত পরিসরে ব্যাংকগুলোতে বিতরণ করে বাংলাদেশ ব্যাংক, যা ২ জুন থেকে গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি