খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভাইরালের জন্য মাটিতে পুঁতে ফেলার ভিডিও ধারন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ
ভাইরালের জন্য মাটিতে পুঁতে ফেলার ভিডিও ধারন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় দীর্ঘদিন অসুস্থ স্ত্রীর যত্ন করতে গিয়ে মানসিক ও শারীরিক ক্লান্তিতে পড়া এক বৃদ্ধের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ তার অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁতে রাখার চেষ্টা করছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে এবং বৃদ্ধের শাস্তি দাবি করেছে অনেকে।

তবে ঘটনাস্থল থেকে খোঁজ-খবর নেওয়ার পর জানা যায়, আসল ঘটনা ভিডিও থেকে সম্পূর্ণ ভিন্ন। স্থানীয়রা জানিয়েছেন, খলিলুর রহমান নামের ওই বৃদ্ধ তার অসুস্থ স্ত্রী খোরশেদাকে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে নিজের দেখভাল করছেন। স্ত্রী বিছানায় শয্যাশায়ী হওয়ায় তার দৈনন্দিন কাজ সাড়া দেওয়া কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় তিনি প্লাস্টিকের কমোড চেয়ার কিনে এনে উঠানের একটি গর্ত করেছিলেন, যাতে স্ত্রীটির সেবা সহজ হয়।

ভিডিওটি মোবাইলে ধারণ করেন তার নাতি খোকন মিয়া। কিন্তু তিনি তার নানীর সাহায্য না করে ভিডিও ধারণ ও তা ফেসবুকে ছড়িয়ে দিয়ে ভাইরাল করার জন্য সমালোচনার মুখে পড়েছেন। স্থানীয়রা দাবি করছেন, ভিডিওটি বড় করে দেখানোর পেছনে তার নাতির মুনাফার উদ্দেশ্য থাকতে পারে এবং তাকে শাস্তির দাবি করছেন।

খলিলুর রহমান নিজেও জানান, দীর্ঘদিন অসুস্থ স্ত্রীকে নিজের হাতে গোসল করানো, খাবার দেওয়া সহ নানা রকম সেবা করে আসছেন। শুক্রবার তিনি একটি কমোড চেয়ার কিনে আনেন এবং সেটি ব্যবহারের জন্য উঠানে গর্ত খোঁড়েন। গর্ত খোঁড়ার সময় তার স্ত্রীর প্রাকৃতিক কাজের জন্য কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে বলেন। স্ত্রী তা না মানায় তিনি ক্ষোভে ওই ঘটনাটি ঘটান, যা তিনি গভীরভাবে অনুতপ্ত।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের হোসেন জানান, তারা ঘটনাটি যাচাই-বাছাই করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তথ্যগুলো পুরোপুরি মিথ্যা এবং ভুল বোঝাবুঝির ফল। খলিলুর রহমান দীর্ঘদিন অসুস্থ স্ত্রীর সেবা করছেন এবং মানসিক চাপের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। প্রশাসন এখন ওই দম্পতিকে সাহায্য করার জন্য বৃদ্ধাশ্রমে পাঠানোর পরিকল্পনা করছে।

স্থানীয়রা জানান, বৃদ্ধ দম্পতির তিন সন্তানের মধ্যে এক ছেলে ও এক মেয়ে প্রবাসে আছেন, আর অপর এক মেয়ে অন্ধ হওয়ায় রাজধানীতে ভিক্ষাবৃত্তি করছেন। এই কঠিন পরিস্থিতিতে বৃদ্ধ দম্পতির একমাত্র ভরসা তাদের নিজেদের মধ্যে থাকা।

এই ঘটনা সামাজিক মাধ্যমে ও জনমনে গভীর উদ্বেগ ও সমবেদনা সৃষ্টি করেছে। একই সঙ্গে অসুস্থ ও বিধ্বস্ত মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি