মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন সহায়তায় নয় সদস্যের একটি বিশেষায়িত চিকিৎসক দল যুক্তরাজ্য থেকে ঢাকায় এসে পৌঁছেছে। তারা তিন সপ্তাহ ধরে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলে জরুরি সেবা ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন।
শনিবার (৯ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চিকিৎসক দলে রয়েছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ, তীব্র পরিচর্যা বিশেষজ্ঞ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞসহ অভিজ্ঞ ক্লিনিক্যাল পেশাজীবীরা। দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহত ছাত্র-ছাত্রীদের চিকিৎসা ও সেবা দেবেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “এই দুঃখজনক ঘটনায় যুক্তরাজ্যের পক্ষ থেকে গভীর সহানুভূতি জানাই। আমরা আহত শিক্ষার্থীদের সুস্থতা ও পুনর্বাসনে সহায়তা বাড়াতে চেয়েছি। এই বিশেষায়িত চিকিৎসক দলের সেবা তাদের আরোগ্যের গতি ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি।”






আপনার মতামত লিখুন