আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্ত: ধর্ম উপদেষ্টা
ড. আ ফ ম খালিদ হোসেন
মসজিদ কমিটি থেকে রাজনৈতিক প্রভাব ও স্বৈরাচারিতা দূর করতে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, শিগগিরই এ নীতিমালা গেজেট আকারে প্রকাশ করা হবে, যাতে মসজিদগুলো শুধু ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে পরিচালিত হয়।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর বি এম এ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনের নেতারা বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি তুলে ধরেন।
ধর্ম উপদেষ্টা জানান, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের অবহেলা বা তুচ্ছ তাচ্ছিল্যের কোনো স্থান থাকবে না।






আপনার মতামত লিখুন