সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে রহিমা ফুড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ জুলাই থেকে ৩১ জুলাই) শেয়ারদামের উত্থানে শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড করপোরেশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের থেকে বেড়েছে ২৬ টাকা ৩০ পয়সা বা ২১ দশমিক ২৪ শতাংশ।
দামের উত্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ২০ দশমিক ৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে ১৬ দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।






আপনার মতামত লিখুন