নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি
রবিবার শহীদ মিনারে সমাবেশ
এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আগামীকাল রবিবার (৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।
দলটির পক্ষ থেকে সবাইকে ঐতিহাসিক এই ঘোষণায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। পোস্টে বলা হয়, “ইতিহাসের এ সন্ধিক্ষণে আমাদের সঙ্গে আপনাকেও চাই। দেখা হবে শহীদ মিনারে।”
এর আগে গত বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী শহরের পৌরসভা মোড়ে আয়োজিত এক পথসভায় এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, “৩ আগস্ট আমরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করব। সেখানে সবাই থাকলে সব দাবি আদায় করেই ছাড়ব।”
দলটি এক মাস আগেই এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল এবং সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছে। রবিবারের কর্মসূচিকে কেন্দ্র করে দলটির পক্ষ থেকে শহীদ মিনারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা গেছে।






আপনার মতামত লিখুন