খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টেলিগ্রামে ‘আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
টেলিগ্রামে ‘আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজি

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার সরকারের পতনের পর বাংলাদেশ আওয়ামী লীগ চূড়ান্ত কোনঠাসা অবস্থায় পড়েছে। দলটির অধিকাংশ নেতাকর্মী বর্তমানে কারাগারে কিংবা বিদেশে অবস্থান করছেন।

গত মে মাসে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের দলীয় ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ এবং দলীয় নিবন্ধন স্থগিত করার পর থেকে রাজনীতির ময়দান থেকে কার্যত অদৃশ্য হয়ে গেছে দলটি।

৫ আগস্ট সেনাবাহিনীর বিমানে চড়ে ভারতের উদ্দেশে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এখনও সেখানেই অবস্থান করছেন তিনি। তার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা, মন্ত্রী ও সাবেক এমপিও ভারতে আশ্রয় নিয়েছেন।

তারা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম-এর মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। তৈরি করেছেন বিভিন্ন গ্রুপ, যেখানে প্রতি রাতেই বৈঠক চলছে। কোনো কোনো গ্রুপে সদস্য সংখ্যা ৩০ হাজারেরও বেশি।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর খবরে বলা হয়েছে, এই টেলিগ্রাম গ্রুপগুলোতেই চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন দলটির একাধিক নেতা। অনুষ্ঠান আয়োজন, বক্তৃতা দেওয়ার সুযোগ কিংবা হাসিনার সঙ্গে বৈঠকে অংশ নিতে চাইলেই চাওয়া হচ্ছে মোটা অঙ্কের অর্থ। এমনকি দলীয় প্রধান শেখ হাসিনার উপস্থিতিতেও চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র নেতা বলেন, “ওবায়দুল কাদেরকে দল প্রত্যাখ্যান করেছে। এখন তিনি টেলিগ্রাম গ্রুপকে নিজের প্ল্যাটফর্ম বানিয়ে রেখেছেন। এগুলো দলের কোনো উপকারে আসছে না, বরং আর্থিক প্রতারণার মাধ্যম হয়ে উঠেছে।”

নেতারা জানান, প্রতিনিয়ত নতুন নতুন অননুমোদিত টেলিগ্রাম গ্রুপ তৈরি হচ্ছে, যেগুলোর অনেকগুলোতে প্রবেশ করছে বর্তমান সরকারের সমর্থক গোষ্ঠী এবং গোয়েন্দা সংস্থার লোকজন। এতে গ্রেপ্তার ও হয়রানির ঝুঁকিতে পড়ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এমন পরিস্থিতিতে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, এমনকি ডার্ক ওয়েবেও চলে যাচ্ছে বলে আশঙ্কা রয়েছে। ফলে টেলিগ্রাম ব্যবহারে সবাইকে ভিপিএন ব্যবহার করতে বলা হয়েছে।

নিউজ ১৮-এর প্রতিবেদনে আরও জানানো হয়েছে, শেখ হাসিনা তার নেতাকর্মীদের বলেছেন, “হয় রাজপথে নামুন, নয়তো পদত্যাগ করুন।” তিনি চান নতুন নেতৃত্ব আসুক, যারা নতুন চিন্তা ও কৌশল নিয়ে রাজপথে নেমে কাজ করবে। কেবল কিবোর্ড যুদ্ধ নয়—তিনি চান বাস্তব মাঠে লড়াই।

দলের এক জ্যেষ্ঠ নেতা জানান, “এক বছর হয়ে গেছে। আমরা জনগণের পক্ষ থেকে লড়াই করতে চাই। খুব দ্রুত প্রতিটি জেলা ও মহানগরে ‘প্রতিরোধ কমিটি’ গঠন করা হবে।”


 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি