জুলাই সনদ নিয়ে হুঁশিয়ারি ছাত্রশিবির সভাপতির
“জুলাই কোনো গোষ্ঠী বা দলের তাবেদারি নয়”—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “জুলাই ঘোষণায় শহীদ ও গাজীদের রক্ত আর ত্যাগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে। শহীদের রক্ত এখনো আমাদের হাতে লেগে আছে। প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে। কিন্তু কোনো দল বা গোষ্ঠীর তাবেদারি মেনে নেওয়া হবে না। মাইন্ড ইট।”
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা আড়াইটায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এসব কথা বলেন।
এর আগে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংলাপে বলেন, “৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করে ঐকমতের বিষয়গুলো সংযুক্ত করে আমরা জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারব বলে আশা করছি।”
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ছাত্রশিবিরের শীর্ষ নেতার এ প্রতিক্রিয়া আসে।
শিবির সভাপতি আরও বলেন, “কাউকে ক্ষমতায় বসানো কিংবা সরানোর জন্য জুলাই হয়নি। জুলাই মানে বৈষম্য ও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। জুলাই মানে আমূল পরিবর্তন।”
তিনি সাফ জানিয়ে দেন, “জুলাই ঘোষণাপত্র বা সনদ যদি কোনো একক দলের চিন্তার প্রতিফলন হয়, তবে তা ছাত্র-জনতা মেনে নেবে না।”
দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনের এই বার্তাকে অনেকেই নতুন করে রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখছেন।






আপনার মতামত লিখুন