খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শেয়ারবাজারে মূলধন বেড়েছে ৫৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ
শেয়ারবাজারে মূলধন বেড়েছে ৫৭ হাজার কোটি টাকা

মূল্যসূচকের উর্ধমুখী ধারাকে সঙ্গী করে আরও একটি সপ্তাহ শেষ করল পুঁজিবাজার। এ নিয়ে টানা সপ্তম সপ্তাহ বাজারে উর্ধমুখী ধারা ছিল। এ সময়ে কেবল মূল্যসূচক বাড়েনি, লেনদেনও বেড়েছে বাজারে। গত সাত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৭৫৪ পয়েন্ট বেড়েছে। অন্যদিকে বাজার মূলধন বেড়েছে ৫৭ হাজার কোটি টাকা।

সর্বশেষ সপ্তাহে মূল্যসূচক ডিএসইএক্স ২৫৯.৫৬ পয়েন্ট (৫.০৬%) শতাংশ বেড়ে ৫ হাজার ৩৯২ দশমিক ০৪ পয়েন্টে উঠে এসেছে। এটি গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অপর দুই মূল্যসূচকও ছিল ঊর্ধমুখী। এর মধ্যে নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএস৩০ ১৫১.১১ পয়েন্ট (৭.৯১%) এবং শরীয়াহ সূচক ডিএসইএস ১১৭১.৬৯ পয়েন্ট (৪.৭২%) শতাংশ বেড়েছে।

আলোচিত সপ্তাহে সূচকের মূল্য বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংকসহ কয়েকটি বড় ও ভাল মৌলের ব্যাংকের শেয়ার। পাশাপাশি ভাল মৌলভিত্তির অন্যান্য খাতের শেয়ারেও বিনিয়োগকারীদের আগ্রহ ছিল।

গত সপ্তাহে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২১৫টি বা ৫৪.৫৬ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। দাম কমেছে ১৪৪টির (৩৬.৫৪%)। অন্যদিকে ৩৫টির দাম ছিল অপরিবর্তিত।

স্টক ব্রোকারেজ পরিষেবা

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড়ে ৮৫৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ২৬.০৯ শতাংশ বেশি। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৬৮১ কোটি ৬২ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ২০ হাজার ৫০৮ কোটি টাকা বেড়ে ৭ লাখ ৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। আগের সপ্তাহে বাজারমূলধন ছিল ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকা।

গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও তেজী অবস্থা ছিল। এই বাজারে গত সপ্তাহে ৩৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৭টির দাম বেড়েছে, কমেছে ১২২টির এবং ২৭টির দাম ছিল অপরিবর্তিত।

বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি হ্রাস, সরকারি সিকিউরিটিজের সুদ হার হ্রাসের আভাস, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকা মূল্য বৃদ্ধি ইত্যাদি বিষয় বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি