খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়ঃ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়ঃ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল

পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মতো ভঙ্গুর গণতান্ত্রিক দেশে সম্ভব না। এটি সভ্য গণতান্ত্রিক দেশেই শুধু সম্ভব। আমাদের দেশে প্রচলিত পদ্ধতি হলো পাস্ট দ্যা পোস্ট সিস্টেম। জনতার দল মনে করে দেশে চলমান সংসদের জন্য বর্তমান নির্বাচন পদ্ধতি ভালো। তবে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ভালো। এটি হলে উচ্চকক্ষে প্রত্যেক দলের প্রতিনিধি থাকবে। নিরাপত্তা বিশ্লেষক ও জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল এসব কথা বলেছেন। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনতার দলের রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল বলেন, জুলাই বিপ্লব নিয়ে মানুষের গভীর আকাঙ্খা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সংস্কার, বিচার ও নির্বাচনের এজেন্ডা নিয়ে সরকার যে ঘোষণা দিয়েছিল তা সামাল দিতে পারছে না। সংস্কার বলতে দেখতে পাচ্ছি, খুব ছোট খাটো বিষয় ছাড়া জাতীয় ঐক্যমত কমিশনে বড় বড় রাজনৈতিক দলের মধ্যে কোনো মত ঐক্য পাওয়া যাচ্ছে না। আমরা মনে করি কমিশন সংস্কার নিয়ে বেশি দূর এগোতে পারবে না। অপরদিকে বিচার একটি লম্বা প্রক্রিয়া। অল্প সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব না। কিন্তু কিছু টোকেন হিসেবে বিচার করা গেলে যথেষ্ট। সরকারকে এখন নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণ অতিষ্ট ও ষড়যন্ত্র থেকে মুক্তি চায়। আপাতত নির্বাচন দিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি পর্যায়ে যেতে পারলে সেটিই হবে সরকারের সর্বোত্তম পন্থা।

মামলা নিয়ে তিনি বলেন, অভ্যুত্থানের মামলার টার্গেট হচ্ছে রাজনৈতিক দলের ব্যক্তিরা না, টার্গেট হচ্ছেন টাকাওয়ালা লোক। একটা মামলার আসামি ৭০ থেকে ৮০ জন, সাথে আরও ২শ জনকে যুক্ত করা হচ্ছে। চাঁদাবাজরা যাদের কাছে টাকা আছে, তাদের নামে মামলা দিচ্ছে। আমার পরিচিত একজন মিথ্যা মামলায় জামিন নিয়ে হজ করতে গিয়েছিলেন। হজ থেকে ফিরে এসে দেখেন তার নামে আবারও মামলা হয়েছে। একটি দল চাচ্ছে না বর্তমানে কেউ মাথা তুলে দাঁড়াক।

শামীম কামাল আরও বলেন, শিক্ষিত, সৎ, দেশ প্রেমিক, চরিত্রবান মানুষেরা আমাদের দলের প্রার্থী হবেন। কোনো ধরনের চোর, ডাকাত, অর্থ পাচারকারী, মামলাবাজ, চাঁদাবাজদের জায়গা আমাদের দলে হবে না। বর্তমানে অনেকে আমাদের দলে আসতে ইচ্ছেপোষণ করেছেন। কিন্তু মামলার ভয়ে তারা প্রকাশ্যে আসতে পারছেন না। রংপুর বিভাগে ১২ থেকে ১৫ জন শক্তিশালী প্রার্থী রয়েছেন, তারা কেউই মঞ্চে আসতে চাচ্ছে না। দেশে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমি বলতে চাই, দেশে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।

জনতার দলের মুখপাত্র ও মূখ্য সমন্বয়ক মেজর (অব) ডেল এইচ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দলের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মাহবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব) সাব্বির আহমেদ, কর্ণেল (অব) আবুল কালাম মো. জাকি, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খান, যুগ্ম মহাসচিব মেজর (অব) জাকির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেজর (অব) বদরুল আলম সিদ্দিকীসহ অন্যরা। সভায় রংপুর বিভাগের আট জেলা থেকে জনতার দলের নেতৃবৃন্দরা অংশ নেয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি