খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

তীব্র যানজটের কবলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
তীব্র যানজটের কবলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে মেঘনা-গোমতী সেতুর ওপর পর্যন্ত ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সদস্য সোহানুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, বুধবার রাত দুইটার দিকে মহাসড়কের কাঁচপুর এলাকায় চট্টগ্রামগামী লেনে একাধিক দুর্ঘটনা ঘটে। এতে সৃষ্টি হয় যানজটের। ধীরে ধীরে যানজটটি চট্টগ্রামের দিকে পৌঁছায়। সকাল ৯টা থেকে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে গৌরীপুর পর্যন্ত ১০ কিলোমিটারে পৌঁছায়। আটকে থাকা অসংখ্য গাড়ি একসঙ্গে চলতে গিয়ে যানজট তীব্র আকার ধারণ করে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মানুষ যাতায়াত করেন। একসঙ্গে বিপুলসংখ্যক যান চলাচলের কারণে এখানে যানজট বেড়ে যায়।

বেলা দেড়টার দিকে মহাসড়কের দাউদকান্দির কানড়া এলাকায় যানজটে আটকে থাকা চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের বাসচালক রোস্তম আলী বলেন, সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে রওনা দিয়ে ঢাকার কাঁচপুরে পৌঁছে তীব্র যানজটে আটকা পড়েন। পরে ধীরে ধীরে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ৫০ কিলোমিটার অতিক্রম করতে মহাসড়কে এক ঘণ্টার পরিবর্তে চার ঘণ্টা সময় লেগেছে।

ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের বাসচালক মো. রানা মিয়া, চট্টগ্রামগামী আরাফাত পরিবহনের বাসচালক কবির হোসেন, ঢাকার গুলিস্তান থেকে গৌরীপুরগামী বিআরটিসি পরিবহনের বাসচালক জুয়েল মিয়া একই দুর্ভোগের কথা গণমাধ্যমকে জানান।

কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের কৃষক মোখলেছুর রহমান বেলা দুইটায় দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বলেন, সকাল ১১টায় ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে বাসে ওঠেন। সঙ্গে ছিলেন বৃদ্ধা মা। ঢাকার কাঁচপুর এলাকায় পৌঁছে যানজটে পড়েন। ধীরে ধীরে এক ঘণ্টার পথ চার ঘণ্টায় পৌঁছান।

দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন, দাউদকান্দির পেন্নাই গ্রামের হাসান হাজারী ও তাঁর স্ত্রী রাবেয়া আক্তার, দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের গণিত শিক্ষক রকিব উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা ও দাউদকান্দির ব্যবসায়ী সামসুল হক একই ভোগান্তির কথা জানান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে ও যানজট নিরসনে হাইওয়ে থানা–পুলিশ মহাসড়কে কাজ করছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি